
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম-এর মমতাময়ী মা মোমেনা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা মোমেনা বেগম মন্তলী গ্রামের প্রয়াত আলহাজ্ব সফিউল্লাহ লাকী সাহেবের সহধর্মিণী ছিলেন।
মরহুমার জানাজা আজ মঙ্গলবার বিকাল ৪টায় মন্তলী রহমানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
