
জেলার শ্রেষ্ঠ ইউএইএফপিও ডাঃ জিয়াউর রহমান এবং শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জামাল বাদশা সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নির্বাচিত হয়েছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। বৃহস্পতিবার(১ জানুয়ারি) বেলা ১টায় সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তার জিয়াউর রহমানকে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ঘোষণা করেন সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্যামনগর উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী কালিগঞ্জ,আশাশুনি এবং খুলনার কয়রা উপজেলা থেকে সেবা নিয়ে থাকেন রোগীরা। হাসপাতালের অবকাঠামো এবং ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা চাহিদার তুলনায় তিনের একাংশ হলেও বর্তমান কর্মরত ডাক্তারদের আন্তরিকতায় সেবা পাচ্ছে এলাকার মানুষেরা। শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত হওয়ার বিষয়ে ডাক্তার জিয়াউর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন,নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এসময় তিনি সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামকে স্বাস্থ্য কমপ্লেক্স শ্যামনগর সাতক্ষীরার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।তিনি বলেন, এ অর্জন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স এরঅধীনস্থ সকল পর্যায়ের স্বাস্থ্য সেবা দানকারী ও শ্যামনগর বাসীর।
