হেসাখাল বাজার নূরানী, হাফেজিয়া ও এতিমখানা কমপ্লেক্সে কোরআন হাদিয়া বিতরণ
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার নূরানী, হাফেজিয়া ও এতিমখানা কমপ্লেক্সের এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ হাদিয়া প্রদান করা হয়েছে।
এ সময় মাদ্রাসার সভাপতি’র হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন আলহাজ্ব মোশারফ মজুমদার। এ মহতী উদ্যোগে অর্থায়ন করেন আলহাজ্ব মোশারফ মজুমদার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনকে সৎ ও নৈতিক পথে পরিচালিত করে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হলে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন