
নাঙ্গলকোটে ধানের শীর্ষের প্রার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির ধানের শীর্ষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজীউল হক গাজী, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবনেতা গেয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন,
“জননেতা আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ ধানের শীর্ষের জয় নিশ্চিত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।”
সংবর্ধনা শেষে সবাই প্রার্থীকে দোয়া ও সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
